
কালিম পাখি হল জলাভূমির পাখি । এরা জল-ডাঙা উভয় স্থানে বিচরণ করে। কালিম পাখি খুবই দুঃসাহসী, লড়াকু ও মারকুটে স্বভাবের।ফকিরহাট-বাগেরহাট তথা বৃহত্তর খুলনায় এটি ‘বুরি’ নামে ব্যাপকভাবে পরিচিত। এ পাখির আরও একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। পোষ মানলে কালিম পাখি আর উড়ে যায় না।
বিবরণঃ- বেগুনি কালিম পাখি মুরগির আকারের বেগুনি, নীল-সবুজ রঙের একটি পাখি।কালিমের ইংরেজি নাম Purple Swamp Hen. বাংলা অর্থ দাড়ায় বেগুনি কাদার মুরগি। বৈজ্ঞানিক নাম porphyrio porphyrio. বাংলায় এর অনেকগুলো নাম: কালিম, কায়িম, কায়েম, কালেম, সুন্দরী পাখি (হাওর অঞ্চলে), কাম পাখি, বুরি পাখি ইত্যাদি। এর দৈর্ঘ্য কমবেশি ৪৫ সেমি, ডানা ২৬ সেমি, ঠোঁট ৪.৫ সেমি, পা ১৯ সেমি, লেজ ১০ সেমি ও ওজন ৬৫০ গ্রাম।
0 comments:
Post a Comment